জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্কুলছাত্র ইকবাল খানের (১৫) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সমাবেশ আয়োজন করা হয়েছে। তার শিক্ষাপ্রতিষ্ঠান রওশন ইয়াজদানী একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে।
গড়াডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের জয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনসংক্রান্ত বিরোধ এবং গরুতে খেতের ধান খাওয়ার জের ধরে হামলায় গত সোমবার রাতে ইকবাল খুন হয়। সে পুবাইলচন্দলাড়া গ্রামের সন্তোষ খানের ছেলে।
নিহত ইকবালের স্মরণে গতকাল থেকে তার স্কুলে দুই দিনের কর্মসূচি পালন করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনে গতকাল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।