প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলেজছাত্রী হাবিবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার উপজেলার কাবিলা মোড় এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে উপজেলার কদমরসুল ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। হাবিবা ওই কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। উপজেলার কাবিলা মোড় এলাকার নিজ বাড়িতে খুন হয় সে।বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।