জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ। গতকাল রোববার সুশিক্ষা আন্দোলন মঞ্চের পক্ষ থেকে তাঁকে স্মারকলিপি দেওয়া হয়। তখন তিনি এ আশ্বাস দেন।
গতকাল একটি অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী আসেন সাংসদ আবুল কালাম আজাদ। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। সুশিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফারুক হোসেন ও অন্য সদস্যরা তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।