জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান মাহমুদকে (২১) হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনেরা। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে তাঁরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন।
গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই কর্মসূচি পালিত হয়। এতে উপাচার্য মোহীত উল আলম, কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ অংশ নেন। বক্তারা বলেন, রায়হান মাহমুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রায়হান মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত রোববার সদর উপজেলার উজান বাড়েরা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।