জড়িত সন্দেহে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ী জালাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধারের মামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম মো. কামাল। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, আটক কামাল পূর্বশত্রুতার জেরে জালাল উদ্দিনকে খুন করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে নিহত জালাল উদ্দিনের মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ১০ থেকে ১১ বছর আগে জালালের সঙ্গে কামালের পরিচয়। কামাল দেড় বছরের মতো জালালের বাসায় ভাড়াটেও ছিলেন।
গত রোববার আগ্রাবাদের বেপারীপাড়া এলাকা থেকে জালাল উদ্দিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।