জড়িত সন্দেহে আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একাধিক পোশাক কারখানায় সহিংস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ তাদের আটক করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, কিছু লোক পোশাক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে শলাপরামর্শ করছে—এমন তথ্যের ভিত্তিতে জেলা শহরের শিববাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়।