জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত শনিবার রাতে একরামুল হক ওরফে সাহেদ (৩৫) নামের একজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গত ২৭ জুন বিকেলে আবদুর রহমানকে অজ্ঞাতনামা দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশে হাতে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আবদুর রহমানের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন। ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন শনিবার মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তরের আদেশ দেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুল করিম জানান, আদালত আসামি একরামুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়।