জড়িত সন্দেহে স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের নাম মো. হযরত আলী (৬০)।স্থানীয় রনরামপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষকের স্ত্রী রহিমা খাতুন ওরফে রেণুকে (৫০) গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হযরত আলীর বাড়ি জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামে। তিনি রনরামপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে জমি কিনে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে তাঁর স্ত্রী রহিমা খাতুন, শ্বশুর নবাব আলী ও শ্যালক মুক্তারের সঙ্গে পেনশনের টাকা নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে শ্বশুর নবাব আলী ও পরিবারের অন্য সদস্যরা হযরত আলীকে লাঠিপেটা করলে তিনি গুরুতর আহত হন। রাতেই তিনি বাড়িতে মারা যান। শিক্ষকের সহোদর ছোট বোন ফুলজান বেগম অভিযোগ করেন, শিক্ষকতা শেষে হযরত আলী পেনশনের টাকা তাঁর শ্বশুর-শাশুড়ি ও শ্যালককে দিয়েছেন। বটতলায় তাঁর নামে প্রায় দুই বিঘা জমি রয়েছে। সেই জমিও বিক্রি করে টাকা দিতে বলে ছিল তারা। এসব বিষয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার রাতে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।জামালপুর সদর থানার এসআই সোহেল সিদ্দিকী জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।