জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দিরসমূহ আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।এ ছাড়া প্রশাসনের নেওয়া পদক্ষেপ ১৪ মার্চের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। রুলে ওই হামলা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।