জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মনববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার সকালে নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত ব্যক্তির বাবা আবু হানিফা, মা আনোয়ারা বেগম, স্ত্রী সাবিনা ইয়াছমিন প্রমুখ।
বক্তারা ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার সূত্র উদ্ঘাটন করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।