জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী রিপা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নলছিটি শহরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নুরুল আলম খান, শিক্ষার্থী জান্নাত, শিহাব চৌধুরী প্রমুখ। বক্তারা রিপার হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ১০ মার্চ রাতে নলছিটি পৌর এলাকার দক্ষিণ নাঙ্গুলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিপা আক্তার নিজ বাড়ি থেকে দাদির বাড়িতে ঘুমাতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।