প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্কুলছাত্র নাঈম ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে তার সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার দুপুরে ডেমরা-কালীগঞ্জ সড়কের জাঙ্গীর কদুর মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা ডেমরা-কালীগঞ্জ সড়ক আধ ঘণ্টা অবরোধ করে রাখেন।
স্কুলের সহপাঠী ও শিক্ষকেরা বলেন, নাঈমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে।