জড়িতদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে৷ নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে নিহত আইনজীবী চন্দন সরকারের পরিবারের সদস্যরা গতকাল রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এসব কথা বলেন৷ খবর বাসসের৷
প্রধানমন্ত্রী বলেন, ঘটনার পর সরকার নীরব বসে থাকেনি৷ নারায়ণগঞ্জের র্যাব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷
প্রয়াত চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকারের সঙ্গে আরও ছিলেন মেয়ে সেজুতি সরকার, সুস্মিতা সরকারসহ পরিবারের অন্য সদস্যরা৷