জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সংগীতশিল্পী এক তরুণী ও তাঁর বাবাকে নির্যাতনকারী বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল বুধবার মানববন্ধন করেছে ও স্মারকলিপি দিয়েছে।জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে লোকজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে লোকজের সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা বলেন, ‘ওই তরুণী লোকজের সংগীত বিভাগের নিয়মিত ছাত্রী। আমরা বখাটেদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’মানববন্ধন শেষে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও ঊর্ধ্বতন সহকারী পুলিশ সুপার সেতুয়া পারভীনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।