জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাম্মী বেগমের হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা l প্রথম আলো
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাম্মী বেগমের হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা l প্রথম আলো

মৌলভীবাজারের রাজনগরে কলেজছাত্রী শাম্মী বেগমের (১৮) লাশ উদ্ধারের পর এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ওই মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। প্রেমের ঘটনার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাম্মী রাজনগর উপজেলার কাছাড়ি (করিমপুর) গ্রামের হারুন মিয়ার মেয়ে এবং তারাপাশা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
শাম্মীকে হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে শাম্মীর লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘরের বাইরে গিয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় শাম্মীর বাবা হারুন মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলায় উল্লেখ করা চারজনকে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছে রাজনগর উপজেলার করিমপুরের বরকত হোসেন (২০), দীপু মিয়া (২৫), আলকুম মিয়া (২৩) ও সোনাটিকির মো. মাজহার মিয়া (২৫)।
শাম্মী হত্যাকারীদের ফাঁসির দাবিতে তারাপাশা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে গতকাল বেলা দুইটায় মানববন্ধন করেছেন। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রহিম খান।