মেহেরপুর-২ (গাংনী) আসনে জয়ের পরেই আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী আবদুল খালেকের বাড়িতে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার করা না হলে নেতা-কর্মীদের নিয়ে দল থেকে গণপদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আবদুল খালেক। গতকাল তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনে ওই আসনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের সমর্থকেরা সোমবার দুপুরে দলের সাধারণ সম্পাদক আবদুল খালেকের বাড়ি ও কার্যালয়ে হামলা চালান।
সংবাদ সম্মেলনে আবদুল খালেক বলেন, প্রশাসনের সহায়তায় স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন (ফুটবল) ভোট কারচুপি এবং কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হয়েছেন। জিতেই মকবুলের লোকজন তাঁর বাড়ি ও কার্যালয়ে অতর্কিত হামলা করে কয়েক লাখ টাকার আসবাবপত্র, জানালার কাচ, শতাধিক চেয়ার, ্বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরসহ তাঁর কার্যালয়ে থাকা আটটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেন।
এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ও তাঁর অনুগত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমঞ্চদ আলীসহ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঘটনার পর ১৮ জনকে আটক করা হলে ১৫ জনকে সামান্য জরিমানা করে এবং ওই তিন নেতাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষে পাল্টা সংবাদ সমেঞ্চলন করে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম বলেন, আবদুল খালেক জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের নিয়ে তাঁর বাড়িতে সভা করেন। এ সময় উচ্ছৃঙ্খল লোকজন ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত হন গাংনী পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান প্রমুখ।