জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে জেলা হিন্দু নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন  প্রথম আলো
নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে জেলা হিন্দু নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন প্রথম আলো

দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর জামায়াত-শিবিরের হামলা, নির্যাতন ও বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির উদ্যোগে সভা হয়। কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শেখ আবু নাসিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাম্প্রদায়িক সমপ্রীতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের সরদার প্রমুখ।
পটুয়াখালী: পৌর আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, দপ্তর সম্পাদক শৈমেন্দ্র লাল চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল খান প্রমুখ।
ফরিদপুর: বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলার হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করা হয়। কর্মসূচিতে অংশ নেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ-মিছিল ও মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, উপজেলা সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠন মানববন্ধনে অংশ নেয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া প্রমুখ।
রাজবাড়ী: সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটি ও শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে বিকেল চারটায় শহরে বিক্ষোভ মিছিল ও রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিচত্বরে সমাবেশ করে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা মঞ্চ।
বরিশাল: বিকেল চারটায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডার ফোরাম বরিশাল বিভাগীয় সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।