জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে কলেজের ছাত্রাবাসের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষে আগুন দেওয়া হয়। গতকাল এ ঘটনার এক বছর পূর্ণ হয়। এমসি কলেজ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে ছাত্রাবাসের শিক্ষার্থীরা ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে ক্ষতিগ্রস্ত ছাত্রাবাসটি পুনর্নির্মাণ এবং অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের বিচার দাবি করেন। পরিষদের সদস্যসচিব কাজী ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী জামিল আহমদ, মিজানুর রহমান, সজীব দাস, সুব্রত তালুকদার, সেলিম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে। শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান, ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এ আশঙ্কায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।