জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ ও ঢাকার মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল সোমবার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, উভয় ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা দোষী হবেন বা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ নাসিম চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘সত্যিকার অর্থে যদি আপনি একজন চিকিৎসক হন, তাহলে ধর্মঘট করবেন না।’ তিনি বলেন, ‘হাসপাতালের উন্নয়ন অবশ্যই করব, কিন্তু কোনো দুর্নীতি সহ্য করব না। কেউ দুর্নীতি করলে আমি ব্যবস্থা নেব। কেউ তদবির করবেন না। তদবির করলে সব সুবিধা বন্ধ করে দেব।’