জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার ধসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি অনিয়ম তদন্তে সাহসিকতার পরিচয় দেওয়ায় খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির প্রশংসা করেন।গতকাল শনিবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী পরিষদের সভায় ড. কামাল এসব কথা বলেন। তিনি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ, অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। তিনি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গণধিকৃত ও জনতার শত্রু বলে উল্লেখ করেন। সকালে অনুষ্ঠিত সভায় স্থায়ী পরিষদের সদস্য সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান, কমান্ডার আবদুর রউফ, মো. সামসুদ্দোহা, সাবেক হুইপ আবদুর রউফ প্রমুখ বক্তব্য দেন।