প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর উইমেনস কলেজের ছাত্রী নুসরাত জাহানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।গত মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ নুসরাতের স্বামী রাশেদ মাহমুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদিকা সারাবান তহুরা, রেহানা ইউনুস, হোমায়রা খাতুন, সাকিনা আশরাফ, লাইলী খালেদা, তাবেন্দা আক্তার, বিশ্বজিত সাহা, নূরানী বিলকিস, সুমাইয়া সুলতানাসহ এলাকার অনেক নারী-পুরুষ। বিজ্ঞপ্তি।