জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার ৭ নম্বর চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের শিগগির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে উপজেলার শিক্ষা কর্মকর্তা, কর্মচারী, প্রায় ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৭০০ শিক্ষক, আশপাশের প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তা-কর্মচারী যোগ দেন। মিছিলটি মনোহরদী থানা পর্যন্ত গিয়ে আবার ইউএনও কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।