জয়কালী মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জয়কালী মন্দির থেকে প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিমার শরীরে থাকা গয়না ও নগদ টাকা। গত বুধবার গভীর রাতে মন্দিরের প্রধান ফটক ভেঙে এসব নিয়ে যায় চোরেরা। গতকাল বিকেলে এ ব্যাপারে সূত্রাপুর থানায় একটি মামলা করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, বুধবার রাত ১১টার পর মন্দিরের দরজা বন্ধ করে চলে যান পুরহিতরা। এ সময় থেকে সকালের যেকোনো সময়ের মধ্যে চোরেরা মন্দিরের ভেতরে ঢুকেছে। মন্দিরের বেদিতে থাকা প্রতিমার শরীর থেকে পাঁচ ভরি সোনার দুটি হার, চারটি শাখা ও বিভিন্ন অংশ খুলে নিয়েছে তারা। এ ছাড়া দানবাক্স থেকেও টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে চুরি হয়েছে চার লাখ পাঁচ হাজার টাকার মালামাল।