প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির যুগপূর্তি উত্সব গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। উত্সবের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কেটে ও পিঠা বানিয়ে খাওয়া, ঘুড়ি ওড়ানো এবং হাতে মেহেদি লাগানো। শোভাযাত্রা চুয়েটের প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মাঠে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ফারুক-উজ-জামান, গণিত বিভাগের প্রধান আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদ, মো. সানাউল রাব্বী, নগর ও পরিকল্পনা বিভাগের মো. রাশিদুল হাসান, স্থাপত্য বিভাগের সজল চৌধুরী প্রমুখ।