জয়নাল আবদিনকে আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা ছয়টি মানহানির মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জয়নাল আবদিন আগাম জামিনের আবেদন জানালে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি ওই সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।