জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে গতকাল বুধবার দায়ের করা একটি মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার। বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রচার সম্পাদক এম এইচ এম আমিনুল বাদী হয়ে জয়নাল আবদিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।