জয়নাল আবদিনের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে মাগুরা ও নড়াইলে আরও দুটি মানহানির মামলা হয়েছে।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগে গত বৃহস্পতিবার এসব মামলা হয়। মাগুরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক। বিচারক শেখ জালাল উদ্দিন আহমেদ মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১০ মে আসামি জয়নাল আবদিন ফারুককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।নড়াইল জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুল ইসলাম জেলা আমলি আদালতে (ক অঞ্চল) ১০০ কোটি টাকার মানহানির মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক মুসরাত জেরিন আগামী ৯ জুন আসামিকে আদালতে উপস্থিত হওয়ার সমন জারি করেন।