জয়নাল আবদিনের বিরুদ্ধে মানহানির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের বিরুদ্ধে গতকাল রোববার ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। লক্ষ্মীপুর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেন।আদালত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত—জয়নাল আবদিনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মামলা করা হয়। বাদী আরজিতে বলেন, জয় একজন কম্পিউটার-বিজ্ঞানী। তিনি অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত নন। জয়নাল আবদিনের মিথ্যাচারের কারণে দেশব্যাপী হানাহানির সৃষ্টি হয়েছে। বিচারক জুলফিকার আলী মামলাটি আমলে নিয়েছেন।