জয়নাল হাজারী খালাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক সাংসদ জয়নাল হাজারী এবার একটি অস্ত্র মামলার দণ্ড থেকে খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জয়নাল হাজারীর করা মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে জয়নাল হাজারীর পক্ষে আইনজীবী ওয়াজিউল্লাহ ও এম সাইফুল আলম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে জহিরুল হক। সাইফুল আলম প্রথম আলোকে বলেন, পাঁচটি মামলায় জয়নাল হাজারীর সাজা হয়েছিল। অস্ত্র আইনে করা মামলার সাজার রায় গতকাল হাইকোর্ট বাতিল করেছেন। এর আগে চারটি মামলায় খালাস পান তিনি।