জয়নালের রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার জয়নাল আবেদীনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাত। গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক গোলাম আজম আসামিকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। পুলিশ জানায়, বিমানবন্দর থেকে এক যাত্রীর লাগেজসহ গত ১ জানুয়ারি রাতে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।