জয়নুল আবদিনকে দেখতে গেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুলিশি হামলায় গুরুতর আহত বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে দেখতে গতকাল শুক্রবার ইউনাইটেড হাসপাতালে যান। তিনি প্রায় আধা ঘণ্টা ফারুকের শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসকেরা ফারুকের শারীরিক অবস্থা সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন। ফারুকের স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন খালেদা জিয়া।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ এ সময় তাঁর সঙ্গে ছিলেন। ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গত বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের বেদম প্রহারে জয়নুল আবদিন আহত হন।