জয়নুল আবদিনের ক্ষতিপূরণের মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ শাহরিয়ার কবির এই আদেশ দেন। এ মামলা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির দিন ছিল গতকাল।এর আগে মানহানির অভিযোগে করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। গত বছরের ৬ জুলাই হরতালে রাজপথে জয়নুল আবদিন ফারুকের সঙ্গে পুলিশের অপ্রীতিকর ঘটনা ঘটে। পুলিশের লাঠির আঘাতে ফারুকের মাথা ফেটে যায়।