প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে একটি বৃত্তি চালু করা হয়েছে কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। গতকাল বুধবার বিকেলে এই কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পাচার্যের ছোট ছেলে ময়নুল আবেদিন এ ঘোষণা দেন। এ বৃত্তি দেওয়া হবে এই কলেজের কৃতী শিক্ষার্থীদের। শিল্পাচার্য কলকাতার এই ঐতিহ্যবাহী কলেজের শুধুই কৃতী ছাত্রই ছিলেন না, এখানে তিনি অধ্যাপনাও করেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বৃত্তির আর্থিক মূল্য তিন লাখ রুপি। সেই সঙ্গে একটি স্মারক। আজই এই অর্থমূল্যের টাকা ময়নুল আবেদিন তুলে দেন কলেজের অধ্যক্ষ সুমন কুমার পালের হাতে। আগামী বছর থেকে দেওয়া হবে এই বৃত্তি।