জয়নুল আবেদীনের নামে পুরস্কার দেবে ডিআরইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা প্রতিবেদনের জন্য দেওয়া পুরস্কারের মধ্যে সাংস্কৃতিক বিভাগের পুরস্কারটি এখন থেকে ‘ডিআরইউ-জয়নুল আবেদীন’ নামে দেওয়া হবে।
সদ্যপ্রয়াত ভাষাসৈনিক ও সাংবাদিক জয়নুল আবেদীন ডিআরইউর সদস্য ছিলেন। গতকাল শনিবার ডিআরইউতে তাঁর স্মরণে আয়োজিত শোকসভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
স্মরণসভায় বলা হয়, জয়নুল আবেদীন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। যিনি একজন অবাঙালি হয়েও ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা ভাষার টানেই তিনি এ দেশে থেকে যান আমৃত্যু। বিজ্ঞপ্তি