জয়নুল সভাপতি ও আতাউর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে মো. জয়নুল আবেদীন সভাপতি ও মো. আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্প্রতি ১৩টি পদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১টি পদে নির্বাচনের জন্য ৪০০ ভোটারের মধ্যে ৩৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষক মো. ফজলুল বারী।নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহসভাপতি এ কে এম মাসুদ, কোষাধ্যক্ষ এন এম গোলাম জাকারিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাকিল আক্তার, সাহিত্য সম্পাদক সেলিয়া শাহনাজ ও আপ্যায়ন সম্পাদক হাফিজুর রহমান। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবদুল মতিন, মো. এহসান, মো. আশরাফুল ইসলাম, সারওয়ার জাহান, মো. মোস্তফা আকবর ও শাহরিয়ার ইকবাল।