জয়ন্ত হাওলাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনির বাসিন্দা জীবন হাওলাদারের ১০ বছর বয়সী ছেলে জয়ন্ত হাওলাদার ওরফে অপূর্ব গত ২০ জুন সকালে স্থানীয় বাজার থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছে। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা তিন ফুট আট ইঞ্চি। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা হাফ শার্ট ও হাফ প্যান্ট। এ ব্যাপারে গত ২১ জুন খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে খুলশী থানায় বা ০১৮২৯৩৪৮০৭৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।