প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুহূর্ত তুলিয়া শির একত্রে দাঁড়াও দেখি সবে’ স্লোগানে নারায়ণগঞ্জে উদ্যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উন্মেষ সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ, গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংস্কৃতিজন রফিউর রাব্বি, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।