জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে ১১টি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
গত শনিবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুটি প্যানেল থেকে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে সাবেক সাংসদ কাজী রাব্বিউল হাসান এবং সাধারণ সম্পাদক পদে আবু নাছিম মো. শামীমুল ইমাম চতুর্থবারের মতো নির্বাচিত হন।