জয়পুরহাট ও পঞ্চগড়ে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার জয়পুরহাট ও পঞ্চগড়ে শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজন করে। সকালে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের উপজেলা মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। পঞ্চগড়ে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ প্রধান অতিথি ছিলেন।