জয়পুরহাট ও সিরাজগঞ্জ মুক্ত দিবস পালিত
জয়পুরহাট ও সিরাজগঞ্জে গতকাল শুক্রবার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এ দিনে এ দুই জেলা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।শুক্রবার সকালে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শহীদদের সঞ্চৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমি সঞ্চৃতিসৌধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রফিক। এতে জেলা প্রশাসক মোহামঞ্চদ ইয়াছিন, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিল বের করা হয়। সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে হৈমবালা স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।