জয়পুরহাট জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পাটির জয়পুরহাট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আক্কেলপুর উপজেলা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পাটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে দলটির নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নিয়ে মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। সেখানে কমরেড ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাহমুদুল হাসান, আনোয়ারুল হক, আমর হোসেন, বিমল আগরওয়ালা প্রমূখ।