জয়পুরহাট-বগুড়া সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জেলার বাস-মিনিবাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত চার দিন বগুড়া ও জয়পুরহাট জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে। জয়পুরহাট-সান্তাহার সড়কে একটি বাস বাড়ানোর কারণে দুই জেলার বাসমালিকদের মধ্যে এই দ্বন্দ্ব রু হয়। জানা গেছে, জয়পুরহাট-সান্তাহার সড়কে মোট ২৯টি বাস চলাচল করে। এর মধ্যে জয়পুরহাট মালিক সমিতির ২৩টি ও বগুড়া মালিক সমিতির ছয়টি বাস রয়েছে। চলতি মাসের শুরুর দিকে বগুড়া মালিক সমিতি তাদের একটি বাস বাড়িয়ে দেয়। এ ঘটনায় জয়পুরহাট বাস মালিক সমিতি আপত্তি তোলে এবং ওই দিনই বাসটি বগুড়ায় যাত্রীহীন অবস্থায় ফেরত পাঠায়। এ ঘটনার পর বগুড়া বাস মালিক সমিতি আক্কেলপুর-বগুড়া সড়কে চলাচলকারী একটি বাস যাত্রীহীন অবস্থায় আক্কেলপুরে ফেরত পাঠায়। এ নিয়ে দুই জেলার বাসমালিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গত শনিবার থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। জয়পুরহাট বাস-মিনিবাস মালিক সমিতির পতন চৌধুরী বলেন, দুই জেলার বাসমালিকদের মধ্যে সৃষ্ট ঘটনায় গত শনিবার থেকে তাঁর জেলার অভ্যন্তরে বাস চলাচল করছে।