জয়পুরহাট শহরে ছয়টি ককটেল বিস্ফোরণ আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলের আঘাতে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকাসহ শহরের সদর রাস্তার বিভিন্ন স্থানে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সদর রাস্তার শংকর বস্ত্রালয়ের দোকান কর্মচারী আলম হোসেন (২৪) আহত হন। তাঁকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও লোকজন ছোটাছুটি এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। তারাবির নামাজের সময় হওয়ায় মুঠোফোনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।