জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাস ‘ধূমপানমুক্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদককে না বলার মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো জয়পুরহাট সরকারি কলেজের মাদকবিরোধী শোভাযাত্রা ও সেমিনার। এতে ক্যাম্পাস ধূমপানমুক্ত রাখার ঘোষণা দেয় কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজ চত্বর থেকে বের করা হয় মাদকবিরোধী শোভাযাত্রা। শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে মাদকবিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক। বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়াল, সিভিল সার্জন মোজাম্মেল হক, জয়পুরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, কলেজের শিক্ষার্থী ওমর ফারুক, জাকির হোসেন, তাসফিরাতুন-বিল্লাহ্, আমিনুর রহমান প্রমুখ।