জয়পুরহাট সীমান্তে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারত সীমান্তের কাছ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার উপজেলার কয়া সীমান্তচৌকির চেঁচড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে বিজিবি।

জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী মুঠোফোনে বলেন, ওই ব্যক্তির নাম মঈন উদ্দিন (৬০)। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ গ্রামে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে ভারতের দিল্লিতে থাকেন। গতকাল তিনি ছোট ছেলেকে নিয়ে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সীমান্ত অতিক্রম করার আগেই তিনি অসুস্থ হয়ে মারা যান। মঈন উদ্দিনের শ্বাসকষ্টজনিত রোগ ছিল বলে তাঁর ছেলে (অপ্রাপ্তবয়স্ক) বিজিবিকে জানিয়েছে।