জয়পুরহাটকে মাদকমুক্ত করতে পুলিশের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে ও শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মাদককে না বলা’ নামে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসন ও জেলার সব সরকারি-বেসরকারি কলেজগুলো যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম। বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক সৈয়দ হাবিুননবী প্রমুখ।
সভায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। এ ছাড়া শিক্ষার্থীরা মাদককে না বলার অঙ্গীকার করেন।