প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত জয়পুরহাট শহরের প্রধান রাস্তার পাশের ফৌজিয়া মার্কেটের গুদাম থেকে বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন ড্রাগন, স্ট্রং, সিডর নামের পানীয় জব্দ করেন।জানা গেছে, গতকাল রোববার দুপুরে শহরের ফৌজিয়া মার্কেটের মোস্তাফিজুর রহমানের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রাগন, স্ট্রং ও সিডর নামের তিন হাজার ৬৬৬ বোতল পানীয় আটক করেন। এসব অবৈধ পানীয় রাখার অভিযোগে মালিক মোস্তাফিজুর রহমানের ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুর রহমান। এ সময় জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।