জয়পুরহাটে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে রিভলবারসহ আটক করেছেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার রাস্তায় র্যাবের একটি টহল দল একটি মোটরসাইকেলের চালককে থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক আইজার রহমান (২১) মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের একটি কভারের ভেতর থেকে একটি রিভলবার উদ্ধার করে র্যাব। মোটরসাইকেলের পেছনে বসে থাকা সদর উপজেলার বম্ব ইউপির সদস্য আবদুল মান্নানকে (৫৬) র্যাব আটক করে। র্যাব এ ঘটনায় আবদুল মান্নান ও আইজার রহমানের বিরুদ্ধে মামলা করেছে।