জয়পুরহাটে আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের ৪০ বছর উপলক্ষে জয়পুরহাট জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও নন্দইল মুক্তিযুদ্ধের আদিবাসী ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন পরিষদের আয়োজনে আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের নন্দইল গ্রামে আদিবাসী শহীদদের স্মরণে নবনির্মিত ভাস্কর্য প্রাঙ্গণে গত শনিবার বিকেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান, সিভিল সার্জন মোজাম্মেল হক, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান প্রমুখ।