জয়পুরহাটে আদিবাসী যুবক হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে ভূমিহীন আদিবাসীদের খাস জমি থেকে উচ্ছেদের হুমকি ও আদিবাসী এক যুবককে হত্যার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আদিবাসীদের নামে জয়পুরহাটের সদর উপজেলার চকবরকত গ্রামের একটি খাস পুকুর তাদের নামে ইজারা দেওয়ার দাবি জানানো হয়েছে।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের আদিবাসী নারী ও পুরুষেরা জয়পুরহাট শহরে কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রধান রাস্তার পাশে এ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।